1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন পলাশে আবুসাঈদ স্বপন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন পলাশে আবুসাঈদ স্বপন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ হাজী জাহিদ, নরসিংদী…

নরসিংদীর পলাশে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ায় সাবেক ছাত্র নেতা আবু সাঈদ স্বপনকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন দলের নেতা কর্মীরা। জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে গতিশীল করার লক্ষে ঘোড়াশালের কৃতি সন্তান আবু সাঈদ স্বপনকে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম -মহাসচিব নির্বাচিত করা হয়।

এ উপলক্ষ্যে আজ বৃহঃস্পতিবার বিকাল ৫টায় তার নিজ বাস ভবন ঘোড়াশালে নরসিংদী জেলা জাতীয় পার্টি, পলাশ উপজেলা জাতীয় পার্টি, ঘোড়াশাল পৌরসভা জাতীয় পার্টি, যুব সংহতি, স্বেচ্ছাসেবক পার্টি,শ্রমিক পার্টি,জাতীয় ছাত্র সমাজ ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় জানান।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জাতীয় পার্টির সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া। নব-নির্বাচিত যুগ্ম মহাসচিব আবু সাঈদ স্বপন। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের,মহাসচিব মুজিবুল হক চুন্নু, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা কে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন ও বিনম্র শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,সাবেক সফল রাষ্ট্রপতি প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট