1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় শ্যামনগরে দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না করায় ক্ষুব্ধ এলাকাবাসী, সড়কে ধান রোপণ আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিবি ও থানা পুলিশ  ৩১০ মোবাইল ও ৮৫০ পিস ইয়াবা সহ  ৭ জনকে আটক করেছে ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ ১ জন নারী গ্রেপ্তার মানুষের সেবায় কাজ করে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন:ভূমিমন্ত্রী বাঘায় কয়েলের আগুনে নিঃস্ব হলো তিন পরিবার, নগদ ১০ লাখ টাকা সহ আগুনে পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি , পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন এমপি ও ইউএনও

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় করণীয় নির্ধারণ

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোদাগাড়ী (রাজশাহী)প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় স্থানীয় পর্যায়ে করণীয় নির্ধারণে অনুষ্ঠিত হলো ইউনিয়ন সুশীল সমাজ সংগঠন (সিএসও)-এর ত্রৈমাসিক সভা ১৫ অক্টোবর বুধবার মাটিকাটা ইউনিয়ন পরিষদ ভবনে সভাটি আয়োজন করে ডাসকো ফাউন্ডেশন, ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় বাস্তবায়িত এনগেজ (ENGAGE) প্রকল্পের উদ্যোগে।

সভায় সভাপতিত্ব করেন মোসাঃ হালিমা বেগম, এবং সঞ্চালনা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর মোসা. রোকসানা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন এম. কে. বাসার, মোঃ রোকনুজ্জামান, মোঃ দেলসাদ আলী, শ্রী সুধীর পালসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন এখন শুধুমাত্র পরিবেশগত সংকট নয় এটি মানবাধিকার, জীবিকা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নারী, শিশু, যুব এবং আদিবাসী জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। তারা স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব উদ্যোগ, জনসচেতনতা বৃদ্ধি এবং অভিযোজনমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় জানানো হয়, বাংলাদেশে সুশাসন, মানবাধিকার, গণতন্ত্র এবং টেকসই উন্নয়নে স্বাধীনভাবে অবদান রাখার জন্য স্থানীয় সিভিল সোসাইটি সংগঠনগুলোর (১০৯টি) সক্ষমতা বৃদ্ধি করাই এনগেজ (ENGAGE) প্রকল্পের সামগ্রিক লক্ষ্য। নারী, যুব এবং আদিবাসী নেতৃত্বাধীন সক্রিয় স্থানীয় সিভিল সোসাইটি সংগঠনগুলো যেন টেকসইভাবে — জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যকর, পরিষ্কার ও নিরাপদ পরিবেশের অধিকার সুরক্ষায় ভূমিকা রাখতে পারে, এবং নিম্ন-কার্বন নিঃসরণকারী ও জলবায়ু সহনশীল সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে যেতে পারে এই উদ্দেশ্যেই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

সভা শেষে অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম, স্কুলভিত্তিক পরিবেশ শিক্ষা, এবং বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে মত দেন।

উল্লেখ্য, ডাসকো ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের উত্তরাঞ্চলে সুশাসন, মানবাধিকার, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় পরিচালিত এনগেজ (ENGAGE) প্রকল্পের মাধ্যমে স্থানীয় সুশীল সমাজ সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম চলমান রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট