1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জনগণ নির্বাচন ও ক্ষমতার পালাবদলের জন্য গণঅদ্ভুত্থানে অংশ নেয়নি : উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব  - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

জনগণ নির্বাচন ও ক্ষমতার পালাবদলের জন্য গণঅদ্ভুত্থানে অংশ নেয়নি : উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাষ্ট্রে ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত এই সরকার ক্ষমতায় থাকবে বলে জানিয়েছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ মঙ্গলবার সকালে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এই সরকার কতদিন পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, জনগণ নির্বাচন ও ক্ষমতার পালাবদলের জন্য গণঅদ্ভুত্থানে অংশ নেয়নি। তারা এসেছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ সাধনের জন্য। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। শেখ হাসিনা সরকারের পতন হয়েছে অভ্যুত্থানের মাধ্যমে। ছাত্র আন্দোলনের এক দফার মূল অংশ ফ্যাসিবাদী ব্যবস্থার নির্মূল। ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থান আসেনি, যদি আসতো তবে ৭ জানুয়ারিতেই আসতো। এই অভ্যুত্থান এসেছে ফ্যাসিবাদী ব্যবস্থার নির্মূলের জন্য। এই ব্যবস্থার সংস্কার না করে যেতে পারি তবে যে সরকারই আসুক এই অটোক্রেটিক সিস্টেমের মধ্যে এসে সে নিজেও অটোক্রেট হয়ে উঠবে।

সমন্বয়কদের মধ্যে সমন্বয়হীনতা প্রসঙ্গে আসিফ বলেন, সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজ্জি হচ্ছে। এটা বন্ধ করা হবে। রাজশাহী নগরীর তেরখাদিয়া এলাকায় ১৩৩ কোটি টাকা ব্যয়ে রাজশাহীতে নবনির্মিত জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠানটি দক্ষিণ এশিয়ায় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক একটি উল্লেখযোগ্য স্থান হতে চলেছে।

দেশের শিল্প কলকারখানা সমূহে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ ও শ্রমিকদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে এই প্রতিষ্ঠানটি। উদ্বোধনী অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক আবদুর রহিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জান, আইএলও এর কান্ট্রি ডিরেক্টর টুওমো পুটিআইনেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট