1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব: জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব টিএ পান্না ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র,অগ্নি সংযোগ,ভাংচুর,আহত-১০ ও আটক ১২ লালপুরে ২টি জ্বালানি‌‌ তেলের দোকানে‌ ১৫ হাজার টাকা জরিমানা বাঘায় আধ্যাতিক দরবেশের ওরশ অনুষ্ঠানে মিলন মেলা মাজার উন্নয়ন-পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে: এমপি চাঁদ পেশাজীবীদের অন্যতম ভিত্তি হিসেবে জিয়া পরিষদ কাজ করে: প্রফেসর ড.আব্দুল লতিফ ​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ

চালু হচ্ছে ম্যাঙ্গ স্পেশাল ট্রেন, পদ্মা পাড়ি দিয়ে ঢাকায় যাবে রাজশাহীর আম

  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আবুল কালাম আজাদ (রাজশাহী): পঞ্চম বারের মত চালু হচ্ছে ম্যাঙ্গ স্পেশাল ট্রেন। এবার পদ্মা পাড়ি দিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকায় রাজশাহীর আম। আগামী ১০ জুন থেকে চালু হবে ম্যাংগো স্পেশাল ট্রেনটি। এবার রাজশাহী- ঢাকা নতুন ট্রেন পথে পদ্মা সেতু দিয়ে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এর আগে লোকসানের কারণে এই ট্রেন বন্ধ করেছিলো পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ।

রাজশাহী বিভাগ থেকে দেশের বিভিন্ন জেলায় আম পরিবহনের খুটিনাটি নিয়ে এক সেমিনারে এ তথ্য জানানো হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী পথ মন্ত্রী জিল্লুল হাকিম, এসময় বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, বিভিন্ন জেলার প্রশাসক, পশ্চিম রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার সহ পশ্চিম রেলের উর্দ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেমিনারে জানানো হয়েছে, ছয়টি লাগেজ ভ্যানের মাধ্যমে প্রতিদিন ২৮ দশমিক ৮৩ টন আম পরিবহন করা হবে। তবে এবার যমুনা সেতুর পরিবর্তে ম্যাঙ্গ স্পেশাল ট্রেনটি ঢাকায় যাবে পদ্মা সেতু হয়ে। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে প্রতিদিন বিকাল ৪টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এই ট্রেন। যাত্রা পথে রহনপুর স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, আব্দুলপুর, ঈশ্বরদী, পোড়াদহ, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনসহ মোট ১৫টি স্টেশনে যাত্রাবিরতি দেবে ম্যাংগো স্পেশাল ট্রেন। এই ট্রেন ঢাকায় পৌঁছাবে রাত ২টা ১৫ মিনিটে। ছাড়ার সময়:-রহনপুর ১৬,০০মিঃ, নাচোল ১৬.২০মিঃ, আমনুরা ১৭.০০মিঃ, চাঁ- নবাবগঞ্জ ১৮.০০মিঃ, আমনুরা বাইপাস ১৮.২০মিঃ, কাঁকনহাট ১৮.৪০মিঃ,রাজশাহী ১৯.৩০মিঃ, সরদহ রোড ১৯.৫৩ মিঃ, আড়ানী ২০.১৫মিঃ, আব্দুলপুর ২০.৩৫মিঃ, ঈশ্বরদী ২১.০৫মিঃ, পোড়াদহ ২২.১০মিঃ,রাজবাড়ী ২৩.৩৫মিঃ, ফরিদপুর ০০.১৭মিঃ,ভাঙ্গা ০০.৫৫মিঃ, এবং ঢাকায় পৌঁছাবে ২.৩৫ মিনিটে।

ভাড়া: চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজি আম পরিবহনে ভাড়া লাগবে ১ টাকা ৪৭ পয়সা, রাজশাহী থেকে ১ টাকা ৪৩ পয়সা, পোড়াদহ থেকে ১ টাকা ১৯ পয়সা, রাজবাড়ী থেকে ১ টাকা ৭ পয়সা, ফরিদপুর থেকে ১ টাকা ১ পয়সা এবং ভাঙ্গা থেকে ৯৮ পয়সা।

উল্লখ্য,২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ম্যাংগো স্পেশাল ট্রেনে ৩৯ লাখ ৯৫ হাজার ৭৯৮ কেজি আম পরিবহন করা হয়েছে। ট্রেন ভাড়া পেয়েছে ৪৬ লাখ ২৯ হাজার ১৪০ টাকা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট