1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ-২ ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী আশরাফ এর ৩১দফা লিফলেট বিতরণ ও মোটরসাইকেল শোডাউন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জ-২ ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী আশরাফ এর ৩১দফা লিফলেট বিতরণ ও মোটরসাইকেল শোডাউন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৩৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী আশরাফ এর ৩১দফা লিফলেট বিতরণ ও বিশাল  মোটরসাইকেল শোডাউন।

আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন (আলিম) এর ছেলে আব্দুল্লাহ আল রাহায়ান  মঙ্গলবার বিকেলে থেকে রাত পর্যন্ত ভোলাহাট উপজেলার গোহালাবাড়ি, ,সুরানপুর বাজার, কালিতলা বাজার, কাউন্সিল বাজার মুশরিভুজা, দলদলী ক্লাব বাজর সহ বিভিন্ন মোড়ে দোকানদার ও পথচারীদের মাঝে জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান কর্তৃক ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।

সাংবাদিককের প্রশ্নের জবাবে আশরাফ হোসেন এর ছেলে রাহায়ান বলেন, চাঁপাইনবাবগঞ্জ -২ নাচোল -গোমস্তাপুর ও ভোলাহাট  এই আসনের মানুষ বিশ্বাস করে অধিকার প্রতিষ্ঠায় ঐক্যর কোন বিকল্প নেই। জাতীয় রাজনীতির উত্তেজনার কেন্দ্রে দাঁড়িয়ে এখন প্রশ্ন এই আসনে কি নতুন ইতিহাস রচিত হবে? উত্তর লুকিয়ে আছে ভোটের বাক্সে। তবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের দৃঢ় বিশ্বাস-ধানের শীষের কাণ্ডারী হিসেবে বিজয়ের মুকুট গোমস্তাপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেনের মাথায়ই উঠবে – ইনশাআল্লাহ।

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা দেবে। তাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন। তিনি বিশ্বাস করেন, তরুণদের শক্তিই দেশের আসল পরিবর্তনের চালিকা শক্তি। এবং কার্যক্রম শেষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন,বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক,মোহাম্মদ আজিবুর রহমান, ভোলাহাট সাবেক উপজেলা ছাত্র দলের সভাপতি মিঠু, আলমাস আলীসহ বিএনপির অঙ্গ ও সংগঠনের নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট