1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি…………………………………………….

আগামী ২০ অক্টোবর ২০২৩ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের আয়োজনে, বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার সময় থানা সন্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও উপ-পরিদর্শক (তদন্ত) মাকছুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন-চাঁপাইনবাবগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় কুমার, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তরুন কুমার প্রমুখ। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৬২ টি মন্দিরের দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা এলাকায় অনুষ্ঠিত পূজা মন্ডপ সমূহে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্তরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করাসহ সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত পুলিশ ও আনসার মোতায়েন, স্বেচ্ছাসেবক দল গঠন এবং সরকারি নিদের্শনা অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়া কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশকে জানাতে অনুরোধ রাখেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট