1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদরে তিন দিনের মাথায় আবারো সীমান্ত থেকে আসা বিদেশি পিস্তল সহ আটক ১

  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, আব্দুল বাতেন, শিবগঞ্জ: ৩ দিনের মাথায় আবারো সীমান্ত থেকে আসা বিদেশি পিস্তলসহ এক ব্যক্তিকে আটক করেছে সদর থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় জেলা শহরের বীরশ্রেষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন টোল ঘর এলাকায় এ অভিযান চলানো হয়।এ সময় ১ টি বিদেশী পিস্তুল, ৫ রাউন্ড গুলি এবং ২ টি ম্যাগজিদ আটক ব্যক্তির কাছ থেকে জব্দ করা হয়। আটক ব্যক্তির নাম রয়েল হাসান অরণ্য।

সদর থানার ওসি শাহিন আকন্দ জানান, মনাকষা সীমান্ত এলাকা থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পরে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভারত থেকে চোরাপথে এসব আগ্নেয়াস্ত্র দেশের অভ্যান্তরে বিক্রির জন্য পাচার করা হচ্ছিল। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য,  গত ২৭ নভেম্বর শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নলডুবরী এলাকা থেকে ৩ টি আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় জব্দ করে বিজিবি। বিজিবিও নির্বাচনকে সামনে রেখে দেশে এসব আগ্নেয়াস্ত্র আসছে বলে দাবী করে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট