1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে ইউএনও'র যোগদান,  শুভেচ্ছা ও অভিনন্দন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে ইউএনও’র যোগদান,  শুভেচ্ছা ও অভিনন্দন

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

আরাফাত হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি…………………………………………

শিবগঞ্জে ইউএনও’র যোগদান। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন এ, এফ, এম, আবু সুফিয়ান, সদ্য বিদায়ী উপজেলা নিবার্হী অফিসার, বাগমারা, রাজশাহী । বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাকে বরণ করে শুভেচ্ছা জানান সহকারী কমিশনার (ভূমি), মোঃ জুবায়ের হোসেন। এর আগে গত ০৭,ই ডিসেম্বর রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার (রাষ্ট্রপতির আদেশক্রমে) মোছাঃ ফারজানা ইয়াসমিন,সিনিয়র সহকারী কমিশনার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব এ, এফ, এম, আবু সুফিয়ানের যোগদানের বিষয়টি উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন এ, এফ, এম, আবু সুফিয়ান। একই সঙ্গে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারার ক্ষমতা প্রয়োগ করবেন। ময়মনসিংহ জেলার কৃতী সন্তান এ, এফ, এম, আবু সুফিয়ান সম্প্রতি বাগমারা, রাজশাহী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

এদিকে দুপুরে সদ্য যোগদানকারী উপজেলা নিবার্হী অফিসার উপজেলার সকল অফিসের অফিসারদের মধ্যে কুশল বিনিময়ের পর শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান বৃন্দ, প্রেস ক্লাবের সদস্য এবং বিশিষ্টজনরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট