1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা বেলাল-ই-বাকি ইদ্রিসী - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা বেলাল-ই-বাকি ইদ্রিসী

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ……………………………………………

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে নির্মাণ শ্রমিক মোঃ শরীফ (২৭) গত ৫ই মার্চ মাদারীপুরের সিবচরে সড়কে ইট বোঝাই ট্রলির ধাক্কায় নিহত হয় ও একই গ্রামের একজন আহত হয়। সেই দুই পরিবারের আর্থিক সহায়তা ও পাশে থাকার আশ্বাস দেন বিএনপি নেতাও বিশিষ্ট সমাজ সেবক বেলাল -ই -বাকি ইদ্রিশী।

 

বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা বেলাল -ই -বাকি ইদ্রিশী নিহত পরিবারের খোঁজখবর নেন এবং শোকাহত পরিবারটি মনোবল না হারায় সেজন্য পরামর্শ দেন। আর অর্থাভাবে কারো লেখাপড়া যেন আটকে না যায় সেজন্য খেয়াল রাখার আশ্বাস দেন। তিনি আরও বলেন অতীতেও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি ভবিষ্যতেও পাশে থাকবো ইনশাআল্লাহ।

 

এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোহ আজম আলী, আদিনা কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম রেজা, মোবারকপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন জেম, জেলা ছাত্রদলের আহবায় কমিটির সদস্য নাজিম ওদুদসহ শিবগঞ্জ উপজেলা বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট