1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ:
আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে প্রথমবার মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সরকারি সম্মানী, ঈদের আগেই মিলবে ভাতা লালপুর থেকে চুরি হওয়া ১মাস বয়সী শিশু কন্যা ১২ ঘন্টা পর উদ্ধার পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে শনিবার ২০ সেপ্টেম্বর বিকাল ৪.০০ ঘটিকার সময় নাচোল মহিলা ডিগ্রি কলেজে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নাচোল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক বিশাল কর্মী সভার আয়োজন করা হয়।

এই সভায় সভাপতিত্ব করেন মোঃ হামিদুর রহমান মুকুল আহ্বায়ক নাচোল উপজেলা স্বেচ্ছাসেবক দল। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোকছেদুর রহমান আবির। সহ-সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি।

দলটির উদ্ভোদক হিসেবে ছিলেন  মোঃ জামিউল হক সোহেল আহ্বায়ক চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল প্রধান বক্তায় ছিলেন জনাব মোঃ বাবর আলী রুমন সদস্য সচিব চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মোঃ সারোয়ার জাহান প্রিন্স আহ্বায়ক নাচোল পৌর স্বেচ্ছাসেবক দল।

প্রধান অতিথির বক্তব্যে  মোঃ মোকছেদুর রহমান আবির বলেন  তারেক রহমানের নির্দেশে আমি এই স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপস্থিত হয়েছি। তবে স্বেচ্ছাসেবক দলের ঐক্য বদ্ধতা উল্লেখ করে তিনি বলেন যারা মাঠে আছে মাঠে থাকবে যারা ১৭ বছর কারা ভোগ সহ নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন তারাই থাকবে স্বেচ্ছাসেবক দলের সামনের কাতারে।

তিনি আরো বলেন ধানের শীষ যার স্বেচ্ছাসেবক দল তার। পরিশেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক নাচোল উপজেলার আহ্বায়ক জনাব মোঃ হামিদুর রহমান মুকুল দলটির সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠানটির সমাপনী করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট