1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ থেকে ৩ হাজার কেজি আম নিয়ে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’র যাত্রা শুরু

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক…………………………………………………………

 

৩ হাজার কেজি আম নিয়ে যাত্রা শুরু করেছে ম্যাংগো স্পেশাল ট্রেন। সোমবার (১৩ জুন) বিকেলে রহনপুর রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে মালবাহী ট্রেনটি। এ উপলক্ষে রহনপুর রেলস্টেশনে ট্রেনটিতে আমের ঝুড়ি উঠিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী রেলওয়ের (পশ্চিম) প্রধান পরিবহন কর্মকর্তা শহিদুল ইসলাম।

তিনি বলেন, এ বছরের প্রথম রহনপুর থেকে ৩ হাজার কেজি আম নিয়ে ম্যাংগো স্পেশাল ট্রেনটি যাত্রা শুরু করলো। এরপর চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন পোঁছাবে। সেখান থেকে আম নিয়ে রাজশাহী হয়ে ঢাকা উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। রাত ২টার দিকে ঢাকায় পৌঁছাবে। তিনি আরও বলেন, এ ট্রেন যতদিন আম থাকবে ততদিন চলবে।

এ ট্রেনে আম ছাড়াও শাকসবজি ও দেশীয় ফলমূলসহ পার্সেল হিসেবে অন্যান্য মালামাল পরিবহন করা যাবে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস ও উপজেলা নিবার্হী কর্মকর্তা আসমা খাতুনসহ অন্যরা। এদিকে বিকেল ৫ টার ১৭ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার ওবায়দুল্লাহ জানান, ২২৪ ক্যারেট আমভর্তি করে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ট্রেনটি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট