1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের গোমস্তাপুর উপজেলা পরিদর্শন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি………………………………………

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন  উন্নয়নমূলক কাজের উদ্বোধন, গোমস্তাপুর থানা পরিদর্শন,  বিদ্যালয় পরিদর্শন, আশ্রয়ন প্রকল্পের পুকুরে পোনা মাছ আবমুক্তকরণ, উপকার ভোগীদের মাঝে সবজি বীজ ও ফলের চারা বিতরণ, কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

 

বৃহস্পতিবার (১০ আগস্ট)  দুপুর ১২ থেকে জেলা প্রশাসক এসব উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে  উপজেলা সম্মেলন  কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

 

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ড. কাউসার আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান ও পার্বতীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন প্রমূখ।

 

আলোচনা সভা শেষে, উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ, শেষে খামারিদের মাঝে নগদ অর্থ প্রদান, উপকার ভোগীদের মাঝে ঋণ বিতরণ ও প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বরাদ্দ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট