1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৩৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি…………………………………………

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ এর উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় পরিষদের বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

জেলা পরিষদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের উপদেষ্টা সদস্য ও সংরক্ষিত আসনের  সংসদ সদস্য জারা জাবীন মাহবুব।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিনের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাব্বুল বিশ্বাস, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মুনিরুল ইসলাম, জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও (প্যানেল চেয়ারম্যান-১) সদর আব্দুল জলিল মাসুদ, সদস্য তারিকুজ্জামান সুমন (নাচোল), সদস্য আব্দুস সালাম (শিবগঞ্জ), সদস্য হোসনে আরা পাখি (ভোলাহাট),সদস্য কবির খান(গোমস্তাপুর), জেলা পরিষদের সংরক্ষিত সদস্য (সদর) তাসলিমা খাতুন, জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহেদসহ পরিষদের কর্মকর্তা বৃন্দ।

সভায় নবনির্বাচিত সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য জারা জাবীন মাহবুব কে জেলা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় বিগত অর্থ বছরের এডিপি ও রাজস্ব উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ও সিধান্ত গৃহীত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট