1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে ৫টি তাজা ককটেল উদ্ধার করেছে র‌্যাব - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

চাঁপাইনবাবগঞ্জে ৫টি তাজা ককটেল উদ্ধার করেছে র‌্যাব

  • প্রকাশের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা…………………………………………………….

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি-কুথানীপাড়া থেকে ৫টি তাজা ককটেল উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ককটেলগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মারুফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল কুথনিপাড়ায় অভিযান চালায়। এ সময় একটি ব্যাগে রাখা ৫টি ককটেল উদ্ধার করে। এর আগে কয়েকজন ব্যক্তি ওই এলাকায় সন্দেহজনকভাবে চলাফেলা করেছিল। র‌্যাব কর্মকর্তা জানান, ককটেলগুলো চলমান অবরোধে নাশকতায় ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট