1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে শেখ হাসিনা সেতু থেকে লাফ দিয়ে যুবকের মৃত্যু - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণ, বৈধতা নিয়ে প্রশ্ন রাজশাহীতে মশাল মিছিলের পর শিশুসহ আটক ১৫ জন জেলহাজতে সাতক্ষীরা আদালতে ককটেল বিস্ফোরণ, আদালতপাড়ায় আতঙ্ক রাজশাহীর পবা ভূমি অফিসে বোমা হামলা ও খড়খড়ি বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক চারঘাটে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেপ্তার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ ৪০ লাখ টাকায় ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ গড়ছেন মির্জাপুরের কামারপাড়াবাসী ৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে শেখ হাসিনা সেতু থেকে লাফ দিয়ে যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি……………………………………………..

চাঁপাইনবাবগঞ্জে শেখ হাসিনা সেতু থেকে লাফ দিয়ে গোসল করতে নেমে মারুফ হোসেন (২১) নামে এক যুবক ডুবে মারা গেছে। মারুফ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গুমপাড়া বড়মসজিদ চৌহমুনি নামোশংকরবাটী নতুনহাট মহল্লার সৈয়বুর রহমানের ছেলে। ১৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের মহানন্দা নদীর শেখ হাসিনা সেতুর নিচে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, বুধবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে শেখ হাসিনা সেতুর ওপর থেকে সংলগ্ন মহানন্দা নদীতে গোসল করতে নামে। কিন্তু অন্যরা উঠে আসলেও মারুফ নিখোঁজ থাকে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের চেষ্টায় মারুফের মরদেহ উদ্ধার করা হয়। ওসি আরও জানান, মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট