1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ভূয়া কার্ড তৈরি করে নিম্নমানের চাল বিতরণ, কোটি টাকা হাতিয়ে লাপাত্তার শঙ্কা গোদাগাড়ীতে দুই উপদেষ্টার সেচ কার্যক্রম পরিদর্শন, বৃক্ষরোপণ রূপসায় মাদকসেবী ছেলের হাতে মা খুন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন শিবগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপ্তি গোদাগাড়ীতে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ৩০ হাজার টাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন স্থাপত্য ডিসিপ্লিনের ৩১ শিক্ষার্থী বকেয়া পরিশোধে ব্যর্থ গাজী টিভি: বাংলাদেশে আইপিএল সম্প্রচার বাতিল করলো জিওস্টার কালীগঞ্জ থানার কামরুল ইসলাম গাজীপুরে শ্রেষ্ঠ এস আই নির্বাচিত নওদাপাড়া নতুন বাস টার্মিনালে জুয়ার আসর বন্ধ সংবাদ প্রকাশের পরই বিএনপি নেতার অভিযান

চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১৭টি তাজা ককটেল উদ্ধার 

  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জ সদরে ওদুদ পার্কের পেছনের একটি জংগল থেকে ১৭ টি তাজা ককটেল উদ্ধার করেছে যৌথবাহিনী।  আজ শনিবার দুপুরে ককটেলগুলো উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. মনির-উজ-জামান।

বিজিবি অধিনায়ক জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কিছু দুষ্কৃতিকারী এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষে এসব ককটেল মজুত করেছে। এমন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল দক্ষিণ শহর এলাকার ওদুদ পার্কের পেছনের একটি আমবাগানে অভিযান চালায়। এ সময়  জংগলের ভেতর একটি  প্লাস্টিকের ব্যাগ দেখতে পাওয়া যায়। পরবর্তীতে বিষ্ফোরক বিশেষজ্ঞের উপস্থিতিতে ব্যাগটি খোলার পর একটি প্লাষ্টিকের বালতির মধ‍‍্য থেকে ১৭টি তাজা ককটেল উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়  উদ্ধারকৃত ককটেলগুলো সদর মডেল থানায় জমা দেয়া হয়েছে।  এদিকে সদর মডেল থানার ওসি এসএম জাকারিয়া জানান এ বিষয়ে  প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্হা গ্রহন করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট