1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত: প্রধান আলোচক ডিআইজি আশিক সাঈদ চাঁপাইনবাবগঞ্জে প্রয়াত শিক্ষকের পরিবারকে শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের অর্থ প্রদান পোরশায় সরকারি অনুদানের সাইকেল ও সেলাই মেশিন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন বাংলাদেশ পুলিশে গঠিত হচ্ছে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী লালপুরে ১০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী রনি আটক দেবহাটায় ৫০ বছরের বসতভিটা দখল: খোলা আকাশের নিচে ৭০ বছরের সুভদ্রা রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত মির্জাপুরে দুই সন্তান ও স্বর্ণালংকার নিয়ে যুবকের সাথে গৃহবধূ উধাও শিক্ষার্থী নিয়ে ‘উধাও’ হওয়ার খবর কাল্পনিক, হেয় করার চক্রান্ত: আইএইচটি শিক্ষক অসীম কুমার

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল আনুমানিক ৬টার দিকে বারোঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর বাদুড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বারোঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর বাদুড়তলা গ্রামের মো. ভিকু মন্ডলের স্ত্রী হাসিনা বেগম। তার নাতনী লক্ষিপুর হাজিপাড়া গ্রামের রবিউল ইসলাম বাবুর মেয়ে মোসা: মীম খাতুন (১৩), তার ভাতিজি রাজশাহী জেলার তানোর থানার ৩ নং পাচন্দ ইউনিয়নের কোচুয়া মোহনপুর গ্রামের এরশাদ আলীর স্ত্রী মোসা আশা খাতুন (৩০)।
হাসিনা বেগমের নাতনী মীম খাতুন তার সাথেই থাকতেন, ভাতিজি আশা খাতুন বেড়াতে এসেছিলেন। তার ছেলে রিফাত ঘরে ঘুমিয়ে থাকায় বেঁচে যান, অন্যদিকে হাসিনা খাতুনের স্বামী ভিকু মন্ডল কৃষি কাজের জন্য মাঠে উদ্দেশ্যে খুব সকালেই বের হয়েছিলেন।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে বাড়ির ছাদে ওঠার জন্য উঠানে থাকা লোহার সিঁড়িতে হাত দেন হাসিনা বেগম। বৈদ্যুতিক ত্রুটির কারণে আগে থেকেই সিঁড়িটি বিদ্যুতায়িত (আর্থিং অবস্থায়) ছিল। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। হাসিনা বেগমকে বাঁচাতে এগিয়ে আসে তার নাতনি মীম ও  ভাতিজি আশা। এতে তারাও বিদ্যুতের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন।  ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
ঘটনাস্থলে থাকা চাঁপাইনবাবগঞ্জ সদর এসআই আরিফুর রহমান জানান, সুরতহাল প্রতিবেদনসহ অনান্য আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট