1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দু' গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুর, ককটেল বিষ্ফোরণ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুর, ককটেল বিষ্ফোরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেন:

মঞ্চে বক্তব্য দিতে না দেওয়াকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কোন আহত না হলেও ১০ থেকে ১৫ মিনিট সভা পন্ড হয়ে যায়।  মঙ্গলবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের পৌরসভার পর্কে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর আবারো সভা শুরু হয়। এ সময়  সভা অনুষ্ঠাস্থলের কাছে দুটি ককটেল বিস্ফোরণ করা হয়।

প্রত্যক্ষদর্শী, বিএনপি নেতা ও পুলিশ জানিয়েছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, আইনশৃংখলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবিতে সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। ওই সমাবেশে শিবগঞ্জ উপজেলা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক আশরাফুল হককে বক্তৃতা করতে না দেয়ায় উত্তেজনা সৃষ্টি হয়।

সভায় জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম বক্তব্য দেওয়া জন্য বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকতের নাম ঘোষনা করেন। এ সময় আশরাফুল হকের কর্মী-সমর্থকদের সঙ্গে শাহীন শওকতের কর্মী-কমর্থকদের বাগ-বিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মঞ্চের সামনে থাকা চেয়ার ভাঙচুর করা হয়। তবে এতে হতাহতের খবর পাওয়া যায় নি।

সংঘর্ষের মাঝেই আশরাফুল হক অনুষ্ঠান বর্জন করে তার কর্মী-সমর্থকদের নিয়ে অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যান।  এরপর আবারও অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দীন বক্তব্য রাখার সময় অনুষ্ঠানের কাছে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, অনুষ্ঠানে আশরাফুল হককে বক্তৃতা করতে না দেয়ার কারণেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে কোন পক্ষেরই কেউ আহত হয়নি। বিষয়টি দলীয়ভাবেই সমাধান করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি রইস উদ্দীন জানান, বিএনপির সমাবেশস্থলে আগে থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছিল। নেতাদের আগে ও পরে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কোন পক্ষই থানায় অভিযোগ দেন নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট