1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে জেলা প্রশাসক - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
জীপুরের কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান মির্জাপুরে পরকীয়ার জেরে আড়াই বছরের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা, মা গ্রেফতার বিদ্যুৎ, তেল-গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাহেব বাজারে জামায়াতের মানববন্ধন কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২ পোরশায় কুসংস্কার ও অপচিকিৎসা রোধে কবিরাজ ও গ্রাম্য পুলিশদের নিয়ে সেমিনার শিরোনাম: স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা লালপুরে চোরাই ভ্যান উদ্ধার, ৩ চোর আটক ও মোটরসাইকেল জব্দ বাঘায় চুরির সময় ধরা পড়ে গণপিটুনিতে নিহত ১, রাজশাহী মেডিকেলে ভর্তি ১  ভোলায় সিন্ডিকেটের দৌরাত্ম: কৃষকের বরাদ্দকৃত সার নদীপথে পাচার হচ্ছে মিয়ানমারে নাটোরের লালপুরে হোয়াটসঅ্যাপ ও ইমো হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৪৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা…………………………………………………..

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে সাংবাদিক ও ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

উক্ত অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহীদ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহিদুল হুদা অলক, মসজিদের ইমাম,কাজি,পুরোহিত,ফাদার অন্যান্য ধর্মের প্রতিনিধিরা। সার্বিক উপস্থাপনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম, প্রেজেন্টেশন উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ।

মতবিনিময় সভায় জেলার ৩০ জন সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।উক্ত বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভাটি জেলা প্রশাসনের আয়োজনে ও ইউনিসেফ এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট