1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে নৌকার মনোনয়ন পেলেন যারা

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি………………………………………………………………

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ৩০ জনের অধিক নেতা আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডে আবেদন করেছিলেন। তাদের মধ্যে থেকে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে কে কে মনোনয়ন পাবেন তা নিয়ে সেইসব নেতাদের কর্মী-সমর্থকদের মধ্যে আবেগ আর উচ্ছ্বাসের কমতি ছিল না।

অবশেষে রোববার (২৬ নভেম্বর) সব জল্পনা-কল্পনার অবসান হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে তিনটি সংসদীয় আসনে নৌকার মাঝি হয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। অর্থাৎ বর্তমান এমপিদের ওপরেই কেন্দ্র থেকে ভরসা রাখা হয়েছে। তদের মধ্যে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসন, মু. জিয়াউর রহমান ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসন ও মো. আব্দুল ওদুদকে ৪৫, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নৌকা প্রতীক নিয়ে লড়াইয়ে নামছেন।

রোববার বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারাদেশের ৩০০ আসনের আওয়ামী লীগের সংসদীয় বোর্ডে মনোনীত চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট