1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ হওয়া শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্নবিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ হওয়া শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: নিখোঁজের তিনদিন পর পাগলা নদী থেকে  দশম শ্রেণীর
এক স্কুল শিক্ষার্থীর লাশ  উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ।  শিক্ষার্থী হলো শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি, উজিরপুর আদর্শ কলেজের  সহকারী অধ্যাপক রফিকুল ইসলামের ছেলে ও শিবগঞ্জ ফ্রিডোম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী রাফি আল শাহাদাত হোসেন নাইম(১৬)।

পারিবারিক সূত্রে জানা গেছে গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল আটটার দিকে  পিতার ওপর অভিমান করে বাড়ি থেকে বের হন। তারপর থেকে অনেক স্থানে খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফুটানী বাজার এলাকায় পাগলা নদীতে তার লাশ ভাসতে দেখে এলাকার  লোকজন থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে সদর থানা পুলিশ  ও গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে দুপুর একটার দিকে লাশ উদ্ধার করে শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের শেরপুর ভান্ডার গ্রামে পাঠানো হয়েছে ।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি(তদন্ত) সুকমল দেব জানান, পারিবারিক কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একটি ইউডি মামলা করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট