1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে দুস্থ অসহায় মানুষের মাঝে ৫৩বিজিবির খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক শিবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ইউপি সদস্য নিহত রাজশাহী বোর্ডের আওতাধীন ৮ জেলার ৭০টি কেন্দ্রে অংশ নেবে ৪৯ হাজার ৯৩ জন পরীক্ষার্থী

চাঁপাইনবাবগঞ্জে দুস্থ অসহায় মানুষের মাঝে ৫৩বিজিবির খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৩৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আব্দুল বাতেন,  শিবগঞ্জ……………………………………………………

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গরিব, দুস্থ অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বর্ডার গার্ড বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩বিজিবি) এর ব্যবস্থাপনায় মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে বিউগল বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একশত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান উপ অধিনায়ক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় ৫৩বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান বলেন এ বছর মাননীয় প্রধানমন্ত্রী ইফতার পার্টি আয়োজন না করার ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন। তিনি বলেছেন, যাদের ইফতার পার্টি করার আগ্রহ ও সাধ্য আছে তারা যেন সেই ইফতার পার্টির টাকা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একাত্মতা পোষণ করে বিজিবি মহাপরিচালক বিজিবি’র সকল রিজিয়ন, সেক্টর ও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণের নির্দেশনা প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় মাহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে বিজিবি কর্তৃক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে আমরাও ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করছি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট