1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবস পালিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবস পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি……………………………………………….

যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে আজ (শনিবার) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসুচীর সুচনা হয়।

চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে সুর্যোদয়ের সাথে সাথে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, নবাবগঞ্জ সরকারী কলেজ, জেলা পরিষদ, এলজিইডি, জাতীয় মহিলা সংস্থা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সড়ক ও জনপথ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, যুব মহিলালীগ, সিভিল সার্জন অফিসসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করে। পরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। কর্মসূচী পালনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম সেবা, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদসহ মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ।

চাঁপাইনবাবগঞ্জ আ.আ.ম মেসবাহুল হক (বাচ্চু ডাঃ) স্টেডিয়ামে জেলা প্রশাসনের আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, অভিবাদন গ্রহণ এবং কুচকাওয়াজ পরিদর্শণ, বিভিন্ন উপাসনালয়ে দোয়া ও প্রার্থণাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস।

এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারী-বেসরকারী বিভিন্নস্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট