1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জের  উৎসবমুখর পরিবেশে সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বিকেল ৫ টায় দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা  চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কুল থেকে চাঁপাইনবাবগঞ্জ বড় ইন্দরা হয়ে পৌরসভা হয়ে আবার  চাঁপাইনবাবগঞ্জে জেলা স্কুল চত্বরে মিলিত হয়।

এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার  আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম চাইনিজ,  সিনিয়র যুগ্ন আহবায়ক এডভোকেট রফিকুল ইসলাম টিপু, আহবায়ক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি,ওবায়েদ পাঠান, ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট)  আসনের এম পি মনোনয়ন প্রত্যাশি, আলহাজ্ব মোঃ আব্দুস সালাম তুহিন, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান নাচোল উপজেলা পরিষদ আবু তাহের খোকন।

উপস্থিত ছিলেন উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল ভোটার ও নেতা-কর্মীরা। অন্যদিকে বিএনপির অন্যান্য গ্রুপ জেলা কমিটির সাথে পৃথকভাবে দিবসটি পালন করে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট