1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে উৎসব মূখর পরিবেশে সারা দেশের ন্যায় বই উৎসব অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

চাঁপাইনবাবগঞ্জে উৎসব মূখর পরিবেশে সারা দেশের ন্যায় বই উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৪২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আব্দুল বাতেন, শিবগঞ্জ প্রতিনিধি………………………………………

চাঁপাইনবাবগঞ্জে সোমবার (১ ডিসেম্বর) সকালে পাঠ্য পুস্তক উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ছোট্ট শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক এ কে এম গালিব খাঁন ও সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন।

ঐতিহ্যবাহী শতবর্ষীয় শিক্ষা প্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে, এ বই এর উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মোঃ রুহুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আনিছুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোহাঃ আবদুর রশিদ।

এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, বিভিন্ন সরকারী-বেসরকারী অফিস প্রধানগণ, বিভিন্ন বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ। শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দেন অতিথিরা। নতুন বছরের ১ম দিন সকাল থেকেই নতুন বই এর গন্ধে ভরে উঠে স্কুলের মাঠ। কয়েকটি স্কুলের কয়েক শতাধিক শিক্ষার্থী নতুন বছরের প্রথম দিন নতুন বই পেয়ে বেশ আনন্দিত।

জেলার নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়, ফুলকুঁড়ি উচ্চ বিদ্যালয়, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়, হেফজুল উলুম মাদ্রাসা, নবাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, কামাল উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়সহ জেলার প্রত্যেকটি বিদ্যালয়ের নতুন বই উৎসব আয়োজন করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট