1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে আটকেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

চাঁপাইনবাবগঞ্জে আটকেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি………………….

চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের পৃথক অভিযানে আটক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার বেলা ১১টায় সদর থানা চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান এই তথ্য জানিয়েছেন।

ওসি মিন্টু রহমান আরো জানান, সদর থানা এলাকায় গ্রেপ্তারী পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারে ডিউটি করাকালীন গত শুক্রবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কুমিল্লা জেলা হতে বিপুল পরিমান গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে আসছে। এসময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করে স্বরুপনগর খাসপাড়া এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের পার্শ্বে অভিযান চালানো হয়।

এসময় একটি বাঁশপাতা রংয়ের কার্টুনসহ চারজনকে আটক করা হয়। এসময় সাক্ষীদের উপস্থিততে আটককৃতদের দেহ তল্লাশীকালে মো. নজরুল ইসলাম ওরফে ফয়সালের কাছে থাকা একটি বাঁশ পাতা রংয়ের কার্টুনের ভিতর রক্ষিত বাঁশপাতা কসটেপ দ্বারা পেঁচানো অবস্থায় তিনটি প্যাকেটে দুই কেজি করে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন-কুমিল্লা জেলার চাঁপাপুর থানার বাখড়াবাগ গ্রামের মৃত সেরাজ মিয়ার ছেলে মো. নজরুল ইসলাম ওরফে ফয়সাল (২৬), চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মো. সাদেকুল ইসলামের ছেলে মো. সানাউল্লাহ (৩৫), চান্দলাই মহল্লার মৃত লাল মিয়ার ছেলে মো. ফয়সাল আহম্মেদ।

অপরদিকে একই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলাহাট এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কে অভিযান চালানো হয়। এই অভিযানে শিবগঞ্জের এক ১৬ বছরের শিশুকে দুই কেজি গাঁজাসহ আটক করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট