1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৫৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

আব্দুল বাতেন, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আনিন নাঈম নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে দুর্বৃত্তরা। ১৪ জানুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দূর্লভপুর ইউনিয়নের ১২রশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত আনিন নাঈম আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক। নাঈম দাদনচক গ্রামের আরিফ উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক শাহাদাত হোসেন সোহেল।

তিনি জানান, নাঈম রাতে মোটরসাইকেলযোগে শিবগঞ্জ থেকে নিজ বাড়ি দাদনচক ফিরছিলেন। পথেই আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার গতিপথ রোধ করে এবং তাকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোহেল আরও জানান, নাঈমের অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তিনি এখন আইসিইউতে পর্যক্ষেনে রয়েছেন।

এবিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, একজন ছাত্রনেতাকে কুপিয়ে আহত করার কথা শুনেছি। তবে থানায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ আসেনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট