1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাইসাইকেল ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ আহত ৩ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাইসাইকেল ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ আহত ৩

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ নাসিম, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি…………………………………

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মোটরসাইকেল ও বাইসাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে। নিহত যুবক হচ্ছে, শিবগঞ্জ উপজেলার মৃত বেলাল উদ্দিনের ছেলে জিয়াউর রহমান জিয়া (৪০) । তিনি দীর্ঘ দিন যাবত নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কালইর (কাঁঠালা পাড়ার) গ্রামের বাসিন্দা ছিলেন। এবং বর্তমানে ১ নং কসবা ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাবের বোন জামাই ছিলেন।

আহতরা হলেন চৌপুকুরিয়া গ্রামের মৃত নূহ আলমের ছেলে মোহাম্মদ নাজু (৫৫ ) পাথরঘাটা গ্রামের শফিকুল ইসলামের ছেলে সুজন আলী( ৪০) এবং কালইর গ্রামের একরামুল হক এর ছেলে মুস্তাকিম (৩২)। নাচোল থানার তদন্ত অফিসার জামিরুল ইসলাম মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন এই প্রতিবেদক কে।

জানা গেছে, পহেলা সেপ্টেম্বর শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে মোটরসাইকেল যোগে ৩ জন আরোহী নাচোল হতে নিজ বাড়ি ফেরার পথে- উপজেলার চৌপুকুরিয়া কাজলা নামক স্থানে। পাকা রাস্তার উপর একটি মোটরসাইকেল অপর আরেকটি বাইসাইকেল কে বাঁচাতে গিয়েও ধাক্কা লেগে ঘটনাস্থলেই রাস্তায় ছিটকে পড়ে জিয়াউর রহমান জিয়া নিহত হয়। এ সময় অপর ৩ জন যুবক গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নাচোল ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়। সুজন আলী ও মোস্তাকিম কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এবং অপর জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট