1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

 চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কাবিরুল ইসলাম, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ থেকে……………….

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজনে ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

 

সোমবার (১২ সেক্টবর) সকাল ১০টার দিকে উপজেলা চত্বরে ২০২২-২০২৩ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় মাস কালাইয়ের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন।

 

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ এর সাবেক সাংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র আলহাজ্ব মতিউর রহমান খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার প্রমূখ।

 

অনুষ্ঠানে প্রতি জন কৃষককের মাঝে ৫ কেজি করে মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট