1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৩২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি………………………………………..

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার একটি বাড়িতে প্রেমের স্বীকৃতি (বিয়ের) দাবিতে অবস্থান নিয়েছে এক তরুণী। সোমবার সকালে রহনপুর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের নুনগোলা মাস্টারপাড়ার মৃত ফটিক আলীর ছেলে প্রেমিক মোঃ ফরহাদ রেজা মিলনের বাড়িতে অবস্থান নেয় সিরাজগঞ্জের ইটালি গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে তানিয়া খাতুন(২৫)। এ সময় সে বিয়ের দাবীতে অনশন করলে মিলনের ভাই মেহেদী ও তার স্ত্রী, মিলনের মা সহ অন্যরা তাকে মারধর করে গুরুতর জখম করে।

ওই তরুনী জানায়, প্রেমিক মিলন তাকে বিয়ের প্রলোভন দেখিয়া প্রায় ১ বছর যাবৎ দৈহিক মেলামেশা করে আসছে। তার অজান্তে মিলন তাদের অন্তরঙ্গ মূহুর্তের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে প্রতিনিয়ত ব্লাকমেইল করে বিভিন্ন সময়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।

রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রর এসআই আবুল হাসেম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তরুণীকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। চিকিৎসা শেষে ওই তরুণী আইনগত ব্যবস্থা গ্রহন করবে বলে জানান তিনি।

এ ব্যাপারে জানতে গোমস্তাপুর থানার(ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি চৌধুরী জুবায়ের আহমেদ বলেন পুলিশ পাঠিয়ে উদ্ধার করে চিকিৎসা করা হচ্ছে চিকিৎসা শেষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট