1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি……………………………………………………………….

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভিকটিম শিশুর বাবা। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত জামায়াত নেতা মিজানুর রহমান। ঘটনাটি ঘটেছে গত সোমবার (৬ নভেম্বর) সকালে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের কুমারপুর জামে মসজিদে।

অভিযুক্ত মিজানুর রহমান (৪৫) কাঠাল গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে। ভিকটিম শিশুর মা বলেন, আমার মেয়ে বড়ির সামনে মসজিদের মক্তবে পড়তে প্রতিদিনের ন্যায় সোমবার পড়তে যায়। ঘটনার দিন সকল ছাত্র ছাত্রীকে ছুটি দিয়ে আমার মেয়েকে বলেন, তুমি পরে বাসয় যাও এই বলে আমার মেয়েকে মক্তবে বসিয়ে রাখে। এক পর্যায়ে আমার মেয়ের শরীরের স্পর্শকাতর স্থানে অসৎ উদ্দেশ্যে স্পর্শ করেন। কনো মতে দৌড়ে দিয়ে বাসার সামনে এসে থর থর করে কাঁপছে এবং কান্নাকাটি করছিল। এ অবস্থায় আমি আমার মেয়েকে জিজ্ঞাসা করলে ভয়ে ভীত হয়ে আমার মেয়ে আমাকে সব কিছু খুলে বলে । লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত জামায়াত নেতা মিজানুর রহমান পালিয়ে যায়।

পরেদিন ভিকটিম শিশুটি বিদ্যালয়ে গেলে, বিদ্যালয় থেকে আসার সময় রাস্তা অবরোধ করে অভিযুক্ত মিজানুর শিশুটিকে বলেন, এসব কথা তুমি বাসায় বললে তোমাকে আমি প্রাণে মেরে ফেলবো।

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব ইমরান জানান, এ ঘটনায় ভিকটিম শিশুর বাবা মোঃ সেলিম বাদী হয়ে সোমবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট