1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ’র শিবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

চাঁপাইনবাবগঞ্জ’র শিবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি……………………………………….

‘‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়’’ এ প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ার মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে আলোচনা সভায় মিলিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া ও সাবেক ইউপি সদস্য খাইরুল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট