1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ 

চাঁপাইনবাবগঞ্জ’র গোমস্তাপুরে ধান নষ্টের অভিযোগ, পালটাপাল্টি মামলা 

  • প্রকাশের সময় : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

কাবিরুল ইসলাম, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ থেকে…………………………..

ধানের সাথে শত্রুতা আগাছা দমন কীটনাশক  বিষ দিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে পাঁচ বিঘা জমির ধান। জমির মালিকানা দ্বন্দ্বে ফসলি জমি দখল নিতে ধান নষ্টের অভিযোগ পরস্পরের এই ঘটনায় মামলা করেছে দুই পক্ষ।

 

আশপাশের জমিতে যেখানে দোলা দিচ্ছে ধানের শীষ তার পাশের জমিতে বিবর্ণ ফসল। এই ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের পার্বতীপুর ইউনিয়নের  কাসরইল এলাকার একটি ধান ক্ষেতের।

 

জমির চাষকৃত মালিক মোঃ রফিক বিশ্বাস অভিযোগ করে বলেন, কাসরইল মোজায় ২০১৮ সালে ক্রয় সূত্রে পাঁচ বিঘা জমির মালিক হয়ে হালনাগাদ কাগজপত্র মূলে আমি চাষাবাদ করে আসছি কিন্তু ব্যক্তিগত শত্রুতার জেরে আগাছা নাশক বিষ দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আমার পাঁচ বিঘা জমির পুরোটা ধান ক্ষেত। গত তিন বছর পরস্পর তারা আমার এই পাঁচ বিঘা জমির ধান নষ্ট করে দিচ্ছে। তিনি আরো দাবী করেন এই অপকর্মের সাথে জড়িত আছে পাশ্ববর্তী শিবগঞ্জ  উপজেলার  সেলিমাবাদ গ্রামের মৃত রিয়াজউদ্দিন বিশ্বাসের ছেলে শফিকুল ইসলাম নিজে ও তার ছেলে এবং স্থানীয় ভাড়াটিয়া কিছু উল্লেখযোগ্য সন্ত্রাসীরা।

 

কিন্তু এদিকে  সব অভিযোগ অস্বীকার করে শফিকুল ইসলাম  উল্টো রফিক বিশ্বাসের  বিরুদ্ধে অভিযোগ করে বলেন  রফিক বিশ্বাস স্থানীয় হওয়ায়  আমি ওখানে যেতেই পারিনা বাড়ি থেকে লোকজন নিয়ে গিয়ে ধান লাগায়। সে ধান নষ্ট করে দেয়।

 

সে মনে করছে আমি এভাবে জ্বালাবো সে জমি ছেড়ে চলে যাবে তার বাড়ি দূরে এবং সে আমার জমি জবর দখল করছে বলেও দাবী করেন শফিকুল ইসলাম।

 

তবে স্থানীয়রা এমন শত্রুতাকে  অমানবিক বলে জানান, জমি যদি রফিক বিশ্বাসের না হয়ে থাকেন সে জন্য আদালত আছে তার জন্য তো তার চাষকৃত ধান ঘাস পুরা বিষ দিয়ে  নষ্ট বা এই অমানবিক ক্ষতি সাধন করতে পারেন না।

 

এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ জানান, আদালতে পাল্টাপাল্টি দুই পক্ষের মামলা করেছেন এবং থানা কে তদন্ত দিয়েছে, এটা আমরা শুনেছি।

 

এখন থানা তদন্ত করে একটা রিপোর্ট দিবে। তদন্ত করার পর দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন আদালত বলে জানিয়েছে এই পুলিশ  কর্মকর্তা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট