1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

গোমস্তাপুর থানা পরিদর্শন করলেন নবাগত এসপি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন: চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএমকে  গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান  ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিবাদন জানান।

 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি…………………………………………………………..

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা ও রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেছেন পুলিশ সুপার (এস.পি) ছাইদুল হাসান পিপিএম  ।

 

সোমবার (১৭ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম থানা পরিদর্শনে আসলে শুরুতেই গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে অভিবাদন জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আবুল কালাম সাহিদ এবং রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ নাজমুল হক,  গোমস্তাপুর থানার উপ পরিদর্শক শাহরিয়ারসহ অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

পরিদর্শনকালে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখা, মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম, অনলাইন জিডি এবং পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিষয়ে থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য সকল পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

 

এছাড়াও পুলিশের কল্যান, বিট পুলিশিং, টিএ বিল,সরকারি গাড়ি ব্যাবহার, সঠিকভাবে পোশাক পরিধান করা,আইনানুগ নিয়মনীতি অনুসরন করার নির্দেশনাসহ থানা কম্পাউন্ড পরিস্কার রাখা,থানা ব্যারাক ও আশপাশ এলাকা পরিস্কার রাখার রাখার নির্দেশনা প্রদান করেন।

 

এ ব্যাপারে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর  রহমান বলেন,স্যার যেসব নির্দেশনা দিয়ে গেলেন আমরা তা মেনে চলবো। #

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট