1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোমস্তাপুরে মান্নান ঠিকাদার এর হুইল চেয়ার  ও আর্থিক অনুদান প্রদান - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

গোমস্তাপুরে মান্নান ঠিকাদার এর হুইল চেয়ার  ও আর্থিক অনুদান প্রদান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের মেসার্স মান্নান এন্টারপ্রাইজের স্বত্বাধিকার মান্নান ঠিকাদার প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও হত দরিদ্রদের আর্থিক অনুদান প্রদান করেছে। বৃহস্পতিবার( ৩১ অক্টোবর) সকালে বাঙ্গাবাড়ি ইউনিয়নের তার বাঙ্গাবাড়ি গ্রামে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও হতদরিদ্রদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন।

এ সময় হুইল চেয়ার পাওয়া প্রতিবন্ধী এবং তাদের অভিভাবকেরা বলেন আমরা অনেকের কাছে গিয়েছি কিন্তু কেউ আমাদের একটি হুইলচেয়ার কিনে দেয়নি। কিন্তু মান্নান ঠিকাদার কে একবার বলার সাথে সাথে তিনি আমাদের হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়েছে। এ সময় হুইল চেয়ার পাওয়া এক প্রতিবন্ধী মহিলা দাবি করে বসেন আমার একটি ভ্যানের প্রয়োজন আমি সব জায়গাতে হুইল চেয়ার নিয়ে যেতে পারবো না।এ সময় মান্নান ঠিকাদার তাকে একটি ভ্যান ও কিনে দেওয়ার জন্য আশ্বাস দেন।

আর্থিক অনুদান পাওয়া অনেকেই বলেন এর আগে আমাদের সেলাই মেশিন কিনে দিয়ে মান্নান ঠিকাদার আমাদের কর্মসংস্থান ব্যবস্থা করে দিয়েছে। তা ছাড়া ও বাড়ি করার জন্য টিন তার ভাটার ইট ও আমাদের যখন যেটা অসুবিধা হয় আমরা মান্নান ঠিকাদারকে বললে আমাদের তিনি দিয়ে সাহায্য করে থাকেন।

এ সময় মানবতার ফেরিওয়াল মান্নান ঠিকাদার বলেন,আমি রাজশাহীতে বসবাস করি শুধুমাত্র এই হত দরিদ্র মানুষ গুলোর জন্যই আমি মাসে ২ বার করে গ্রামে আসি, যতদিন জীবনে আমি বাঁচবো ততদিন আমি মানুষের কল্যানের জন্য আমার সাধ্যমত আমি তাদের পাশে সব সময় থাকব। আমার জন্য শুধুমাত্র দোয়া করবেন, আমি যেন সততার সহিত চলতে পারি। আমার পরিবার এর জন্য ও সকলে আপনারা দোয়া করবেন এবং আমার দোয়া সকলের জন্য সব সময় রইল।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট