1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোপালগঞ্জ-২ আসনে শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে মনোনয়নপত্র দাখিল - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

গোপালগঞ্জ-২ আসনে শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে মনোনয়নপত্র দাখিল

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

#  গোলাম রব্বানী, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি……………………………………….

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০২ (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী উপজেলার আংশিক এলাকা নিয়ে গঠিত, সংসদীয় আসন-২১৬) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব ড. শেখ ফজলুল করিম সেলিমের নির্বাচনী ম‌নোনয়ন পত্র জমা দেওয়া হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) দুপুর সোয়া ১ টার দিকে নির্বাচনী আচরণ বিধি অনুসরণ করে গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নিকট শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে তার আপন ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ-এর নেতৃত্বে নির্বাচনী এ মনোনয়নপত্র দাখিল করা হয়।

এসময় শেখ ফজলুল করিম সেলিমের কনিষ্ঠ্য পুত্র বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, জেলা আ. লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শেখ রুহুল আমিন, সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. মুন্সী আতিয়ার রহমান, সহসভাপতি ও পৌর মেয়র শেখ রকিব হোসেন, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শিকদার নূর মোহাম্মদ দুলু, বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ ইউসুফ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান লিটন, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, প্রচার সম্পাদক এস এম নজরুল ইসলাম, সদর উপজেলা আ. লীগের সভাপতি কাজী লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক শিকদার, কাশিয়ানী উপজেলা আ. লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, পৌর আ. লীগের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক মো. আলীমুজ্জামান বিটু, যুবলীগের সাধারণ সম্পাদক এমবি সাইফ বি মোল্লা,সদর উপজেলা যুবলীগের সভাপতি জায়েদ মাহমুদ বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শুক্তি, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ-০২ আসন থেকে এ পর্যন্ত ৭টি মনোনয়নপত্র বিক্রি হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত একমাত্র শেখ ফজলুল করিম সেলিমের মনোনয়নপত্র জমা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে। আলহাজ্ব ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি বিগত ১৯৮৫ সাল থেকে গোপালগঞ্জ-২ আসন থেকে ধারাবাহিকভাবে নির্বাচনে অংশ নিয়ে বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে ৮ বার জয়লাভ করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট