1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈশ্বরদী ও পাবনা জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসন বেশ তৎপর পুঠিয়ায় ট্রাক-ভটভটি সংঘর্ষে নিহত ২ আহত ২ বিজিবি-বিএসএফ’র উদ্যোগ: ভারতে মারা যাওয়া মাকে শেষবারের মতো দেখলেন ২ মেয়ে রাজশাহীতে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন,আগামিকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  রূপসায় ৬৬ কেন্দ্রে নিরাপত্তার চাদরে ঢাকা.সেনাসহ ভ্রাম্যমান পুলিশ মোতায়েন কড়া নিরাপত্তায় আত্রাইয়ের ভোট কেন্দ্রে পৌঁছানো হলো ব্যালট বাক্স ও সরঞ্জাম আগামীর নির্বাচন: প্রত্যাশা ও নিশ্ছিদ্র নিরাপত্তার চ্যালেঞ্জ নির্বাচন ও গণভোট ঘিরে নওগাঁয় পুলিশের কড়া বার্তা অনিয়ম হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা রাজশাহী-৬ আসন ঃ ১১৯ কেন্দ্রের ঝুঁকিপূর্ণ ৪২টি, উৎসবমুখর পরিবেশে প্রচার প্রচারনা শেষ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৩ দিন আমদানি-রফতানি বন্ধ

গোপালগঞ্জে যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ……………………………………

গোপালগঞ্জে নানান কর্মসূচির মধ্যদিয়ে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন যুগান্তরের জেলা প্রতিনিধি এস এম হুমায়ূন কবীর। সভাটির সঞ্চলনা করেন, প্রথম আলোর জেলা প্রতিনিধি নুতন শেখ। সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পদক মোঃ আবু সিদ্দিক সিকদার । বিশেষ অতিথি ছিলেন, কবি ও সাংবাদিক রবীন্দ্র নাথ অধিকারী, সরকারি বঙ্গবন্ধু কলেজের অর্থনীতি বিভাগের প্রধান মোঃ হাবিবুর রহমান ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, বীর মুক্তিযোদ্ধ আবুল বাশার খান, সাংবাদিক আমিনুল হাসান শাহীন, মাহবুব হোসেন সারেমাত, নীতিশ বিশ্বাস, চৌধুরী হাসান মাহমুদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক এ.জেড আমিনুজ্জামান রিপন, কাজী মাহমুদ,মনির আলোকিত প্রতিদিনের মোল্যা শিহাব মোল্লা, ভোরের চেতনার গোলাম রাব্বানী, এমডি নাঈম, প্রমূখ আলোচনায় অংশ নেন।

আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অতীতের মতো আগামী দিনেও ইতিবাচক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে যুগান্তরের ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা । পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে জেলায় কর্মরত ইলেকট্রোনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট