1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অপরাধ জগত এর ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অপরাধ জগত এর ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ……………………………………………………….

গতকাল দুপুর ২টার সময় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশের সনামধণ্য বহুল প্রচারিত পত্রিকা অপরাধ জগত এর ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি, সম্পাদক ও প্রকাশক দৈনিক লাল সবুজের দেশ ও অপরাধ জগত আলহাজ মোঃ সোহেল আহম্মেদ । কেক কেটে নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি উদ্‌যাপন করা হয়।

অপরাধ জগত এর গোপালগঞ্জ জেলায় কর্মরত সিনিয়র ক্রাইম রিপোটার এ জেড আমিনুজ্জামান রিপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএমইউজে এর উপদেষ্টা ভৈরব উপজেলা কাজী মিজানুর রহমান, সাংবাদিক আব্দুর রসিদ, দৈনিক দেশের কণ্ঠের জেলা প্রতিনিধি পলাশ সিকদার, জি, এস নিউজ এর গোপালগঞ্জ জেলা প্রতিনিধি শেখ আজিজুর রহমান, আলোকিত প্রতিদিনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি শিহাব মোল্লা, দৈনিক ভোরের চেতনার গোলাম রব্বানী গোপালগঞ্জ প্রতিনিধি , দৈনিক লাল সবুজের দেশের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি এম,ডি নাঈম, সাজ্জাত শেখ, দৈনিক আলোর জগত, নিজাম দৈনিক মাতৃছায়া, তপু শেখ জেলা প্রতিনিধি দৈনিক একুশের বানী, ইত্তেফাকের টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি বি,এম গোলাম কাদের রাজিব, জসিম মূন্সী বাংলার দূত, সাইফুল ইসলাম আগামীর খুলনা সহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার সকল নেতৃবৃন্দ।

এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি আলহজ্ব সোহেল আহম্মেদ বলেন. সারাদেশে সাংবাদিক নির্যাতন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা বন্ধের আহবান জানান। সেই সাথে শেরপুরের নকলায় মিথ্যা মামলা দিয়ে দৈনিক দেশ রূপান্তরের সাংবাদিক সফিউজ্জমান রানাকে জেলে প্রেরণ করা সেই ইউএনও এর বিরুদ্ধে বিভাগীয় শাস্তির দাবি জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট