1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের সম্প্রীতি সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণ, বৈধতা নিয়ে প্রশ্ন রাজশাহীতে মশাল মিছিলের পর শিশুসহ আটক ১৫ জন জেলহাজতে সাতক্ষীরা আদালতে ককটেল বিস্ফোরণ, আদালতপাড়ায় আতঙ্ক রাজশাহীর পবা ভূমি অফিসে বোমা হামলা ও খড়খড়ি বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক চারঘাটে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেপ্তার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ ৪০ লাখ টাকায় ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ গড়ছেন মির্জাপুরের কামারপাড়াবাসী ৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের সম্প্রীতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোলাম রব্বানী, গোপালগঞ্জ……………………………………………………..

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সকল প্রকার সাহিংসতা প্রতিরোধে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টা থেকে দুপুর পর্যন্ত টুঙ্গিপাড়া থানার সম্মেলন কক্ষে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার আলবেলী আফিফা। বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, থানার ওসি এসএম কামরুজ্জামান, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী গাজী নুরুল ইসলাম সহ উপজেলার পাঁচ ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা বলেন, সকলের সহযোগিতা ছাড়া মাদক জুয়া নির্মূল করা সম্ভব নয়। অপরাধীদের ভয় না পেয়ে আপনারা পুলিশকে তথ্য দিন। তথ্যদাতার নাম পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। সকলের সহযোগিতায় একটা সুস্থ স্বাভাবিক সমাজ গড়া সম্ভব।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট