1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো

গোপালগঞ্জের উরফি সিধকেটে ঘরে ঢুকে এসিড নিক্ষেপের ঘটনা রহস্যজনক 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার………………………………………………………

গোপালগঞ্জ জেলার সদর উপজেলার উরফি ইউনিয়নে গতকাল রাতে সিধ কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী সারমিনকে এসিড নিক্ষেপ করেছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গেলে দেখা যায়, সিধ কাটা আছে। কিন্তু সিধ কাটার কায়দাটা দেখে মনে হচ্ছে এসিড নিক্ষেপকারী ঘরের দরজা দিয়ে ডুকে ঘরের ভিতর দিয়ে সিধ কেটে বাহিরে বের হয়েছে। এলাকাবাসীর প্রশ্ন সিধ যদি ঘরের মধ্যে দিয়ে কাটা হয় তাহলে এসিড নিক্ষেপকারী কিভাবে ঘরে ঢুকলো।

এদিকে ঘরের সকল জানালা-দরজা বন্ধ ছিল। এটা কিভাবে সম্ভব। তাহলে কি এসিড নিক্ষেপকারী যাদু জানে। এ ব্যপারে প্রশাসনের গভির তদন্ত প্রয়োজন। গণমাধ্যম কর্মীদের ছায়া তদন্তে পাওয়া যায়, গত কিছুদিন পূর্বে উরফি ইউনিয়নের পশ্চিম পাড়ায় ৮ বছরের শিশু সোহানা ধর্ষণ চেষ্টা মামলায় প্রধান আসামী কালু মুন্সী গোপালগঞ্জ কারাগারে আছে। ঐ ধর্ষণ চেষ্টা মামলার বাদী শাহিন মুন্সী। এই এসিড নিক্ষেপ এর দোষ দেওয়া হচ্ছে শাহিন মুন্সীকে। অপরদিকে এসিড দগ্ধ সারমিন কালু মুন্সীর মেয়ে। বাবার কারাগারে থাকার ব্যপারটি মেনে নিতে না পারায় এই ঘটনাটি ঘটিয়ে শাহিন মুন্সীর পরিবারকে ফাঁসানোর পায়তারা করছে বলে এলাকাবাসীর বক্তব্যে পাওয়া যায়।

এলাকাবাসীর বক্তব্যে আরো জানা যায়, দুপক্ষের রেসারেসি এমন এক পর্যায়ে পৌছেছে একে অন্যকে ফাঁসানোর জন্য প্রয়োজনে মানুষ খুন করবে। তবে এলাকার এই গোন্ডগোলের মুল হোতা হিসাবে দায়ী করছেন ঐ এলাকার মহিলা মেম্বার সেফালি বেগমকে।

এ ব্যপারে অভিযুক্ত শাহিন মুন্সীকে পাওয়া না গেলেও তার স্ত্রী কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার স্বামী আমার কাছে রাতে ঘুমিয়ে ছিল , হঠাৎ রাতে চিৎকার শুনে আমরা ঘর থেকে বের হই। পরে সকাল বেলা শুনতে পাই আমার স্বামী ওদের ঘরে সিধ কেটে ডুকে এসিড নিক্ষেপ করেছে। ওরা যা বলছে তা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট ওরা আমাদেরকে ফাঁসানোর জন্য এই নাটক সাজিয়েছে।

তিনি আরো বলেন, এই সারমিন বেগম আগেও তার স্বামীর সাথে গোন্ডগোল করে নিজের অঙ্গের বিভিন্ন অংশ পুড়াইয়ে ফেলেছিল। এটা ওদের অভ্যাস। ওরা এই ভাবেই মানুষকে ফাঁসায়। আমি চাই এ ব্যপারটি গভির তদন্ত করে প্রকৃত দোষিদের আইনের আওতায় আনা হোক। এ ব্যপারে একই এলাকার আব্দুস সামাদ মুন্সীর ছেলে সোহেব মুন্সী বলেন, ঘটনাটি সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। শাহিন মুন্সী কে ফাঁসানোর জন্যই নিজের এতো বড় ক্ষতি করে বাবার জেলে যাওয়ার প্রতিশোধ নিতেই এই নাটক সাজিয়েছে ওরা। আর এই সকল বিষয়টি পরিচালোনা করছেন আমাদের এলাকার মহিলা মেম্বার আমার চাচী সেফালী বেগম।সে যাদের নিয়ে এসব চক্রান্ত করে বেড়াচ্ছে তারা এই এলাকার দাগী আসামী। এদের দারা অনেক কিছুই সম্ভব।

তবে এই এসিড নিক্ষেপের ব্যপারটি গভির তদন্ত করে প্রকৃত দোষিদের বের করে বিচারের আওতায় আনা হোক এটাই আমাদের দাবী। সিধ কেটে ঘরে ঢুকে এসিড নিক্ষেপ করেছে বলে ভুক্তভোগীরা বলছে। অপরদিকে সিধ কাটার ব্যপারটা সন্দেও জনক। দেখে মনে হচ্ছে সিধ ঘরের ভিতর থেকে কাঁটা হয়েছে। এ ব্যপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি। মূল ঘটনাটা কি ঘটেছিল তা বের করে দোষিদের আইনের আওতায় আনা হোক।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট