1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শিবগঞ্জে সালিশ চলাকালে হামলা,  আহত ১ রোড এক্সিডেন্ট: শিবগঞ্জ ট্রলির ধাক্কায় ভ্যান চালক নিহত ঈদে ভিক্ষা বৃত্তিতে নেমেছেন পেশাদার- অপেশাদার ভিক্ষুক, কাজে আসছেনা পুর্নবাসন কার্যক্রম বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন এ. কে. এম আহাসানুল তৈয়ব জাকির আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

গোদাগাড়ীতে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে দুই ছাত্রের সলিল সমাধি

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি, রাজশাহী……………………………………….

রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে দুই ছাত্রের পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার (২৮ এপ্রিল ২০২৪) আনুমানিক সাড়ে দশটার দিকে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আল ইসলাহ ইসলামী একাডেমীর পাঁচ জন ছাত্র স্কুল থেকে বাড়ি না ফিরে পদ্মা নদীতে গোসল করতে যাই। নদীতে বালু উত্তোলনের ফলে মানব সৃষ্ট গর্তে পড়ে দুইজন ঘটনাস্থলে ডুবে যায় বলে জানা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত মহিশালবাড়ির সাগর পাড়া গ্রামের মোঃ ওমর আলীর ছেলে উসমান (১৩) আলী নামে একজনকে উদ্ধার করা হয়েছে। অপরজন একই গ্রামের সাবেক সেনা সদস্য বর্তমান প্রবাসী মোঃ নাসির উদ্দিনের ছেলে সুলতান মুহাম্মদ সাইফ(১৫) কে উদ্ধারে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।

ঘটনাস্থলে একজন প্রত্যক্ষদর্শী জানান, আল ইসলাহ ইসলামী একাডেমীর পাঁচজন ছাত্র আনুমানিক সাড়ে দশটা থেকে এগারোটার দিকে নদীতে গোসল করতে নামে। বন্ধুদের মাঝে খেলা করতে গিয়ে এক পর্যায় দুইজন নদীর গভীরে তলিয়ে যায়। অপর তিনজন পরিস্থিতি অস্বাভাবিক দেখে কান্নাকাটি করলে ঘটনাস্থলে শাহজামাল নামে এক চা ব্যবসায়ী একজনকে উদ্ধার করেন বলে জানা যায়। অপরজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলস ভাবে কাজ করতে দেখা যায়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট