1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদকের জমি জোরপূর্বক ভূমিদস্যু কর্তৃক দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, থানায়  অভিযোগ  রানীশংকৈলে অবৈধভাবে জমি দখলের চেষ্টা,থানায় অভিযোগ শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ

গোদাগাড়ীতে নৌকায় ভোট চেয়ে ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার আকাশের বিশাল প্রচার মিছিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোদাগাড়ী প্রতিনিধি……………………………………………………………

রাজশাহীর গোদাগাড়ীতে শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফারুক চৌধুরীর পক্ষে বিশাল প্রচার মিছিল করা হয়েছে। মঙ্গলবার(২ জানুয়ারী) বিকাল ৩টা সময় গোদাগাড়ী পৌরসভার ৯নংওয়াডের্র সুলতানগঞ্জ মোড় থেকে একটি বিশাল প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রচার মিছিলে নের্তৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সহসম্পাদক, গোদাগাড়ীর কৃতীসন্তান ও লেস ফুটওয়্যার বিডির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ এরশাদ আলী আকাশ।

দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দেওয়ার সাধারন মানুষকে ভোট কেন্দ্র গিয়ে ভোট আহ্বান জানান। সময় তাঁর সাথে পৌর আওয়ামীলীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান, পৌর যুবলীগ সহসভাপতি সোহেল রানা, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ইমরান আলীসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ইঞ্জিনিয়ার আকাশ বলেন,দ্বাদশ সংসদ নির্বাচনের বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন উত্তোলন করি। দলীয় মনোনয়ন না পাওয়ায় জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে নৌকার পক্ষে কাজ করে যাচ্ছি। তাই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে আমরা।

দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই। নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়, দেশের মানুষ শান্তিতে বসবাস করে। তাই আগামী ৭ জানুয়ারি শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট