1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারায় পুকুরে বিষ প্রয়োগে ছয় লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান রূপসায় মানসিক প্রতিবন্ধী স্বামীর আঘাতে স্ত্রী নিহত আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সম্পর্ক অটুট থাকলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে: এমপি মিলন চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা আহ্বায়কসহ চার নেতার পদত্যাগ পুঠিয়ার তাহেরপুর ফিলিং স্টেশনে তিন সপ্তাহ ধরে তেলের তীব্র সংকট রাজশাহীতে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে বাঘায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের স্বাধীনতা দিবস উদযাপন

গোদাগাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় ৭ জেলেকে জরিমানা করলেন সহকারী কমিশনার (ভূমি) 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ৭ জেলেকে আটক করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  এ সময় ৪ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয় ও ৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।  মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে গোদাগাড়ী উপজেলার পদ্মা নদীতে মৎস অফিস ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

ভ্রাম্যমাণ দন্ড প্রাপ্তরা হলেন- গোদাগাড়ী থানার চরবয়ারমারী গ্রামের মো: মমিন (৪২), একই গ্রামের মো: মাহাবুল (৩৫), চাপাই সদর থানার হাকিমপুর গ্রামের মো: মামুন (৩০),একই গ্রামের মোঃ ইয়াদ আলী (৩৬), মো: সুমন (২৬), ও মো: তারজেন (২৪), নামা রহমা গ্রামের মো: নজরুল (৪৩)। Open photo

মঙ্গলবার দুপুর থেকে মা ও ডিমওয়ালা ইলিশ ধরা প্রতিরোধে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে বিকেলে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলেকে মাছ ধরতে দেখা যায়। এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ার সময় ৭ জেলেকে আটক করে নৌ পুলিশের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ জেলেকে ৫ হাজার ও ৬ জেলেকে ৪ হাজার টাকা করে জরিমানা করেন। আর জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয় ও ইলিশ মাছ এতিমখানায় প্রদান করা হয়। গোদাগাড়ী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম জানান, ইলিশ মাছ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট