1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো

বাঘা প্রেসক্লাবে দেশ-জনকল্যাণে কার্যকর ভুমিকা নিয়ে মত বিনিময়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি ঃ রাজশাহীর বাঘা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকের সাথে সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) । মঙ্গলবার(২১ আক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় বাঘা প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক, প্রবীণ সাংবাদিক আব্দুল লতিফ মিঞা।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সাবিহা সুলতানা ডলি,বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আছাদুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) শাম্মী আক্তার বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরা দায়িত্বশীলভাবে কাজ করলে দেশের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ।

উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন, জনগণের সমস্যা অভিযোগ ও প্রত্যাশা সাংবাদিকদের মাধ্যমেই প্রশাসনের কাছে দ্রুত পৌঁছে যায়। তাই গঠনমূলক সংবাদ ও ইতিবাচক সমালোচনার মাধ্যমে সমাজের পরিবর্তন আনা সম্ভব। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আছাদুজ্জামান , অপরাধ কর্মকান্ড নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সাংবাদিক নুরুজ্জামানের সঞ্চলনায় বক্তব্য রাখেন, আসলাম আলী, আশরাফুল ইসলাম, আমানুল হক আমান, গোলাম তোফাজ্জল কবীর মিলন। সাংবাদিকরা দেশ ও জনকল্যাণে, নাগরিক সেবার বিভিন্ন দিক তুলে ধরেন। উপস্থিত ছিলেন, সাইদুর রহমান, লালন উদ্দিন, ফজলুর রহমান মুক্তা, সুব্রত কুমার, আব্দুল হামিদ মিঞা, মোস্তাফিজুর রহমান, জহুরুল ইসলাম, নাহিদ ইসলাম প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট