1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শিবগঞ্জে সালিশ চলাকালে হামলা,  আহত ১ রোড এক্সিডেন্ট: শিবগঞ্জ ট্রলির ধাক্কায় ভ্যান চালক নিহত ঈদে ভিক্ষা বৃত্তিতে নেমেছেন পেশাদার- অপেশাদার ভিক্ষুক, কাজে আসছেনা পুর্নবাসন কার্যক্রম বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন এ. কে. এম আহাসানুল তৈয়ব জাকির আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

গিয়াস উদ্দিন নয় মামুন মাহমুদের নির্দেশে নাসিক ১নং ওয়ার্ডে বিএনপির লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নাসিক ১নং ওয়ার্ডে বিএনপির লিফলেট বিতরণকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের কয়েকটি স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিক সংবাদ প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন। শনিবার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যম কর্মীদের কাছে ওই সংবাদের ব্যাখ্যা দিয়েছেন তিনি।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশে নাসিক ১নং ওয়ার্ড এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। অথচ নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত কয়েকটি স্থানীয় পত্রিকায় সিদ্ধিরগঞ্জে গিয়াস উদ্দিনের পক্ষে বিএনপির লিফলেট বিতরণ শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদের শিরোনামের সাথে সংবাদের কোন মিল নেই। শিরোনামে লেখা গিয়াস উদ্দিনের পক্ষে লিফলেট বিতরণ এবং সংবাদের ইন্ট্রোতে লেখা মামুন মাহমুদের নির্দেশনায় নাসিক ১নং ওয়ার্ডে বিএনপির লিফলেট বিতরণ।

একটি কুচক্রী মহল আমাদেরকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই ঘৃন্য কাজটি করেছে। আমি পত্রিকার দায়িত্বশীল ব্যক্তিদের কাছে আহ্বান জানাচ্ছি যে, পত্রিকায় সংবাদ পরিবেশনের আগে যেন ভালভাবে দেখে-শুনে তারপর প্রকাশ করে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট