1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদকের জমি জোরপূর্বক ভূমিদস্যু কর্তৃক দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, থানায়  অভিযোগ  রানীশংকৈলে অবৈধভাবে জমি দখলের চেষ্টা,থানায় অভিযোগ শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ

গাজীপুর-৫ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন বৈধ, আমজাদ হোসেন স্বপনের মনোনয়ন বাতিল

  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি…………………………

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫, কালীগঞ্জ ১৯৮ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আমজাদ হোসেন স্বপন এর মনোনয়নপত্র বাতিল ও ৮ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকালে বাতিল ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র রোববার ও সোমবার বাছাই করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম প্রার্থীদের মনোনয়ন বাছাই করেন।

এসময় গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান, বিভিন্ন ব্যাংক, আর্থিক ও সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থী বা তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আসন্ন নির্বাচনে কালীগঞ্জে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার বাছাইকালে স্বতন্ত্র প্রার্থী মো. আমজাদ হোসেন স্বপন এর পৌরসভার হোল্ডিং ট্যাক্র বকেয়া ও আয়কর নথিপত্র গড়মিল থাকায় মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। তবে, তিনি এ আদেশের বিরুদ্ধে আপীল করতে পারবেন বলে জানানো হয়।

গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংসঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখতারউজ্জামান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান এমপি মেহের আফরোজ চুমকি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সহ যুব ও ক্রীড়া সম্পাদক ও গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মো. মো. আল-আমিন দেওয়ান, বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় সদস্য উর্মি, জাতীয় সমাজ ত্রান্ত্রিক দল (ইনু) জেলা সাংগঠনিক সম্পাদক মো. তারিকুল ইসলাম আখন্দ, গণফোরাম খিলক্ষেত থানা সভাপতি মো. সোহেল মিয়া, জাকের পার্টি জেলা সভাপতি এ এন এম মনিরুজ্জামান লাল ও জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। ৫ জানুয়ারী ২০২৪ প্রচারণার শেষ দিন । ৭ জানুয়ারী ভোট গ্রহণ হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট