1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাজীপুর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামান হাজারো মুসুল্লীদের সাথে জুমার নামাজ আদায় - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

গাজীপুর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামান হাজারো মুসুল্লীদের সাথে জুমার নামাজ আদায়

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো: ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি………………………………

গাজীপুরের কালীগঞ্জ বাজার মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদে হাজারো মুসুল্লীদের সাথে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন গাজীপুর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামান।

এ সময় কালীগঞ্জ বাজার মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব আজাদ ফারুক উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মোশাররফ হোসেনসহ তিন তালা বিশিষ্ট মসজিদে হাজারো মুসুল্লীদের সাথে জুমার নামাজ আদায় পূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি নির্বাচন বিষয়ে কোন কথা বলবো না। আমি এসেছি আপনাদের সাথে পবিত্র জুমার নামাজ আদায় করতে এবং আপনাদের কাছে দোয়া চাইতে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি পূর্বেও আপনাদের পার্শ্বে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ।

এ সময় সফর সঙ্গী হিসেবে ছিলেন মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযুদ্ধা কে বি এম মফিজুর রহমান খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল গনি ভূইয়া, তুমুলিয়া ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, নাগরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজ মোরল, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মো. ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. আফসার হোসেন ও মো. বাদল হোসেন ভূইয়া।

কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মো. ইব্রাহিম খন্দকার বলেন, গাজীপুর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামানের জনপ্রিয়তা সবার শীর্ষে। ভোট দিবেন ভোটারা, ভোট দেয় সাধারণ জনগণ। আর জনগণের কাছে একটিই নাম আখতারউজ্জামান। তিনি সংসদ সদস্য এবং জেলা পরিষদের চেয়ারম্যান থাকাবস্থায় কালীগঞ্জের ব্যাপক উন্নয়ন করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট