1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাজীপুর পূবাইলে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

গাজীপুর পূবাইলে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ফয়সাল ভূইয়া, পুবাইল  প্রতিনিধি…………………………………………..

গাজীপুর মহানগরের পূবাইলের ৪০ নং ওয়ার্ড এর কুদাব ও মেঘডুবী এলাকায় আজ পরিবেশ ও ভোক্তা অধিকার রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করেছে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজেস্টেট মাহদুদা আক্তার এর আদালত।

এ সময় কুদাব এলাকার রিসাইকেল প্রো লিমিটেড কে সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার আইনের ৯২ ধারায় লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং প্রাথমিক অবস্থায় সতর্ক করে দেওয়া হয়েছে , আপর দিকে চুনা পাথর উড়িয়ে পরিবেশ ও জনসস্থ্যের ক্ষতি করায় মেঘডুবী খানপাড়া এলাকার ব্রাদার্স এন্টারপ্রাইজ চুনা কারখানা কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা ও সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার আইনের ৯২ ধারায় লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায় মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের লাইসেন্স কর্মকর্তা মোস্তফা কামাল অঞ্চল ২ ও গোলাম রসুল, লাইসেন্স কর্মকর্তা গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল ৬।

এ বিষয়ে ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট নজরুল ইসলাম খানের সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের জানান, আমার ওয়ার্ডে বিধি বহির্ভূত কোন ব্যাবসা পরিচালনা করে জনগণের ক্ষতি করা যাবে না, আমি এ বিষয়ে সচেতন আছি ও খোজ খবর রাখছি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট