1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন আহত, ৭ বগি লাইনচ্যুত - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন আহত, ৭ বগি লাইনচ্যুত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক: গাজীপুরের জয়দেবপুরে তেলবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে চালকসহ চারজন আহত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে জয়দেবপুর রেলস্টেশনের আউটার সিগনালে এই দুর্ঘটনা ঘটে। এতে টাঙ্গাইল কমিউটার ট্রেনের চারটি এবং তেলবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর এই পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্য আবদুল মজিদ বলেন, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেনটি বেলা ১১টায় জয়দেবপুর স্টেশনে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়। ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে আউটার সিগনালে পৌঁছার পর লাইন ক্রসিং করার সময় ছোট দেওরা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় যাত্রীবাহী ট্রেনের লোকো মাস্টারসহ (চালক) চারজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে মহানগর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ভুল সিগনালের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। যাত্রীশূন্য ট্রেনটি ঢাকায় ফিরছিল। অন্যদিকে তেলবাহী ট্রেনটি রংপুর যাচ্ছিল। এ সময় যাত্রীবাহী ট্রেনটি তেলবাহী ট্রেনের লাইনে ঢুকে পড়লে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমানের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, জয়দেবপুরে একটি দুর্ঘটনা ঘটেছে। শুধু ওই লাইনে ট্রেন বন্ধ আছে। এখন পশ্চিমাঞ্চলের কোনো ট্রেন নেই। তাই ঢাকা থেকে কোনো ট্রেন যাচ্ছে না।# বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট