1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাজীপুরের পূবাইলে চোরাই মালামাল সহ চোর আটক - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

গাজীপুরের পূবাইলে চোরাই মালামাল সহ চোর আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ফয়সাল মৃর্ধা, পুবাইল মেট্রো থানা,প্রতিনিধি………………………………………………..

গত ৪ মার্চ গাজীপুর মহানগরীর পূবাইলের ৩৯ নং ওয়ার্ড এর হায়দ্রাবাদ আক্কাস মার্কেট এলাকার একটি ইলেক্ট্রনিক দোকানের গ্রিল কেটে চুরি হওয়া চোরাই তার সহ ০১ জন কে আটক করেছে গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, আক্কাস মার্কেট এলাকা থেকে চুরি হওয়া চোরাই মালামাল টংগী এলাকায় আছে এমন গোপন সংবাদ এর ভিত্তিতে পহেলা এপ্রিল গাজীপুর মহানগরীর টংঙ্গী থানাধীন হিমারদীঘী (নোয়াগাও) এলাকায় অভিযান পরিচালনা করে পূবাইল থানা পুলিশের একটি টিম। অভিযানে চোর চক্রের মূল হোতা ও চুরির ঘটনার রুজু হওয়া মামলার ০১ নাম্বার আসামী জাকির হোসেন কে ৫০ কয়েল চোরাই তার সহ পূবাইল থানার এস আই হুমায়ুন কবিরের নেতৃত্বে আটক করেন। আটক জাকিরের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার টাবিপুরা গ্রামে, সে একই এলাকায় তোফাজ্জল হোসেনের ছেলে। বর্তমানে সে গাজীপুর মহানগরীর টংঙ্গী থানাধীন নোয়াগাঁও এলাকায় আমজাদ ভূইয়ার বাড়িতে ভাড়া থেকে আসছিল।

ইতিপূর্বে একই মামলায় আরো তিনজন গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় থানা পুলিশ, এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, আসামী কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট